রাঙামাটি কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) অভিযানে মদ তৈরির কারখানাসহ দেশিও মদ ও মদ তৈরির সরঞ্জাম উদ্বার করেছে। রোববার সকাল শাড়ে নয়টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ৪১বিজিবি অধিনায়ক লেঃকর্ণেল কাওসার মেহেদী সিগন্যালস্ এর নেতৃত্বে এবং নায়েব সুবেদার মোহাম্মদ ইব্রাহিম এর তত্বাবধানে কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর অধীনস্থ কুকিমারাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ বৈরাগী পাড়া নামক এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মালিক বিহীন একটি দেশীয় মদ উৎপানের অবৈধ কারখানা সন্ধান পায়। উদ্বার অভিযানে মদ তৈরীর জেনারেটর ৩টি, প্লাষ্টিকের ড্রাম ১২ টি, সিলভারের হান্ডি ১৫০ টি, রাসায়নিক উপকরণ ৩ বৈয়ম এবং তৈরীকৃত ৩০ লিটার দেশিও মদ উদ্বার করা হয়। এছাড়াও ১৫০০ লিটার মদ তৈরীর জন্য সংরক্ষণকৃত কাঁচামাল জব্দ করা হয়। ৪১বিজিবি জানান উদ্বার করা মালামালের মূল্য প্রায় পাঁচ লাখ ৯১হাজার টাকা। আটককৃত মদ এবং মদ তৈরীর বিভিন্ন উপকরণ পুলিশ কর্তৃক ধ্বংস এবং জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে বলে জানান।
