back to top

[the_ad id="407"]

মায়ের ভুল ইনজেকশন নবজাতককে: সিএসসিআরে অবহেলা গোপন ও জোরপূর্বক ছাড়পত্রের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

​চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ের বেসরকারি বিশেষায়িত হাসপাতাল সিএসসিআরে চরম চিকিৎসাবিভ্রাট ও অবহেলার ঘটনা ঘটেছে। প্রসূতি মা শাকিলা ইয়াসমিনের জন্য নির্ধারিত ‘রোফাইলাক-৩০০’ ইনজেকশনটি অনভিজ্ঞ নার্স সাফিয়া আক্তার জোরপূর্বক সুস্থ নবজাতকের শরীরে পুশ করেন। পরিবারের দাবি, প্রসূতির তীব্র বাধা সত্ত্বেও ডিউটি ডাক্তারের সরাসরি নির্দেশে এই কাণ্ড ঘটানো হয়। ভুল চিকিৎসার পরপরই শিশুটির হার্টের সমস্যানহ শারীরিক অবস্থার চরম অবনতি ঘটে।

​পরিস্থিতি আশঙ্কাজনক হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তড়িঘড়ি করে নবজাতকটিকে এভারকেয়ার হাসপাতাল চট্টগ্রামে স্থানান্তর করে। একই সময়ে ঘটনা ধামাচাপা দিতে এবং কেবিন খালি করতে অসুস্থ প্রসূতিকে দ্রুত ছাড়পত্র (ডিসচার্জ) দেওয়ার অভিযোগ উঠেছে সিএসসিআর প্রশাসনের বিরুদ্ধে।

​এর আগে ঘটনার বিষয়টি ছড়িয়ে পড়লে সিএসসিআর-এর ব্যবস্থাপনা পরিচালক ডা. মোরশেদুল করিম চৌধুরী ভুল ও অবহেলার কথা স্বীকার করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেন এবং সংশ্লিষ্ট নার্সকে বরখাস্ত করেন।

তবে আজ ৮ সেপ্টেম্বর (মঙ্গলবার)  অসুস্থ প্রসূতি মা কে কেবিন থেকে জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টায় ভুক্তভোগী পরিবার ও জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সেই সাথে তারা ডেলিভারি করা অসুস্থ মাকে ইতিমধ্যে সেবা দেয়া বন্ধ করে দিয়েছে বলে জানান। তাই বিষয়টি জানতে পেরে সাংবাদিকরা গেলে হাসপাতাল কতৃপক্ষ হাসপাতালে নেই বাহিরে আছে বলে জানান। নবজাতকের স্বজনেরা এ ঘটনায় স্বাস্থ্য অধিদপ্তর ও আদালতে আইনি পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme