back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ স্কুল পর্যায়ে পৌঁছে দিতে ছাত্রদলের প্রচারণা

কবির হোসেন, কাপ্তাই প্রতিনিধিঃ

স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের খেলাধুলায় অংশগ্রহণে উৎসাহিত করতে রাঙামাটি জেলা ছাত্রদলের উদ্যোগে ঘোষিত ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ কর্মসূচি নিয়ে কাপ্তাই উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে প্রচারণা চালিয়েছে কাপ্তাই উপজেলা ছাত্রদল।বুধবার (৯সেপ্টম্বর২৬)উপজেলা মেহেদী হাসান ফাহিমের উদ্যোগে এবং
রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির নির্দেশনায় শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং প্রতিভাবান শিক্ষার্থীদের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে এ প্রচারণা পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন কুঁড়ি স্পোর্টস বিষয়ে সচেতনামূলক প্রচার প্রচারণা করা হয়। ছাত্রদলের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এ অংশগ্রহণের আহ্বান জানান এবং নিয়মিত খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশে মনোযোগী হওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme