back to top

[the_ad id="407"]

অনুশীলনকালে দুই সেনা নিহত, আহত-১

মোফাজ্জল হোসেন,খাগড়াছড়িঃ

চট্টগ্রামের হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় দুইজন সেনাসদস্য নিহত হয়েছে। এ সময় আহত হয়েছেন এক কর্মকর্তা।

আজ বুধবার (৯ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, আজ চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে, ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাংক থেকে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় বাংলাদেশ সেনাবাহিনীর দুইজন সৈনিক নিহত হয়েছেন এবং একজন কর্মকর্তা গুরুতরভাবে আহত হয়েছেন।

উন্নত চিকিৎসার জন্য আহত কর্মকর্তাকে হেলিকপ্টারযোগে সম্মিলিত সামরিক হাসপাতাল ঢাকায় প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme