back to top

[the_ad id="407"]

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পানছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত

খাগড়াছড়ি প্রতিনিধি

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ও নৈরাজ্যের প্রতিবাদে এবং নাশকতা প্রতিরোধ ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে পানছড়ি উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর/২৬) বিকাল ৫ টার দিকে এ প্রতিবাদ সভা অনুষ্টিত হয়।

উপজেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি ও পানছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ বেলাল হোসেনের সভাপতিত্বে জিয়া স্কোয়ারে প্রতিবাদ সমাবেশে অনুষ্ঠিত হয়।

উপজেলা বিএনপির যুগ্ন-সাধারন সম্পাদক মোঃ তোফাজ্জল হোসেন সঞ্চালিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ আলী।

এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতা, কর্মী এবং সমর্থকগন।

 

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme