back to top

[the_ad id="407"]

ফুলবাড়িয়ায় প্রতিপক্ষের লাথিতে যুবকের মৃত্যু

হাবিব,ফুলবাড়িয়া

ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের লাথিতে আনোয়ার হোসেন আনার (৪২) নামে যুবকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে উপজেলার দেওখোলা ইউনিয়নে এ ঘটনা ঘটে। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান। নিহত আনার দেওখোলা ইউনিয়নের কুকরাইল গ্রামের ফজলুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় একটি পক্ষর সঙ্গে বিরোধের জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে আনারকে গোপনাঙ্গে লাথি মেরে আহত করে একই এলাকার আবু তাহের ভুট্টোর ছেলে পারভেজ হাসান আহাদ। পরে তিনি অচেতন হয়ে পড়লে চিকিৎসার জন্য আনারকে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।

ফুলবাড়িয়া থানা অফিসার ইনচার্জ রাশেদুল হাসান জানান, এ ঘটনায় আবু তাহের ভুট্টোকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্ত পারভেজ হাসান আহাদ পলাতক রয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme