back to top

[the_ad id="407"]

আনোয়ারা-কর্ণফুলীতে পরিকল্পিত নগরায়ন ও পুনর্বাসনের দাবিতে সিডিএ চেয়ারম্যানকে স্মারকলিপি

নিজস্ব প্রতিবেদক

আনোয়ারা-কর্ণফুলী অঞ্চলে পরিকল্পিত উন্নয়ন, কৃষিজমি ও পরিবেশ রক্ষা এবং স্থানীয়দের ন্যায্য পুনর্বাসনের দাবি জানিয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যানের কাছে স্মারকলিপি দিয়েছে ‘আনোয়ারা ফাউন্ডেশন’।

​অদ্য ৩০ সেপ্টেম্বর ২০২৬ইং দুপুর ১২টায় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনের হাতে ১৭ দফা দাবি সম্বলিত এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। স্মারকলিপিতে প্রায় ৭ হাজার একর ভূমি অধিগ্রহণ পরিকল্পনার প্রেক্ষিতে স্থানীয় বাসিন্দাদের বাসস্থান, জীবিকা ও উন্মুক্ত স্থানসহ প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়।

​স্মারকলিপি প্রদানকালে বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা নাছির উদ্দীন আহমদ শাহ্, এম. নুরুল হুদা চৌধুরী, ইঞ্জিনিয়ার মো: জাবেদ আবছার চৌধুরীসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme