সুস্থ নগর উন্নয়ন পরিকল্পনার নিয়মিত অংশ হিসাবে চট্টগ্রাম নগরের নিউ মার্কেট ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক) ভবন সংলগ্ন এলাকায় চউকের ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে হকার উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।
আজ ৫ অক্টোবর (সোমবার) বিকেলে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এর আগে কয়েকদিন যাবত ফুটপাত দখল করে ব্যাবসা না করার জন্য বার বার তাদের বলা হয়েছে।
পরে,অভিযানে ফুটপাত ও সড়ক দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট সরিয়ে দেওয়া হয়। অভিযান পরিচালনা করেন ম্যাজিস্ট্রেট ও নেতৃত্ব দেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
চউক কর্তৃপক্ষ জানিয়েছে, নগরের ফুটপাত ও গুরুত্বপূর্ণ সড়কগুলো জনসাধারণের চলাচলের উপযোগী এবং দখলমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
