সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৮ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বেড়েছে।
এদিন ডিএসই ও সিএসইতে আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে। তবে, ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমলেও সিএসইতে বেড়েছে।
দিন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৫.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৯২ পয়েন্টে। ডিএসই শরিয়া সূচক ০.৩২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৬৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ১.১৯ পয়েন্ট কমে ১ হাজার ৯১৬ পয়েন্টে দাঁড়িয়েছে।
