back to top

[the_ad id="407"]

কাপ্তাইয়ে শিক্ষার্থীদের ফায়ার সার্ভিসের জরুরি সেবা পেতে ১০২ নম্বরে কল করার আহ্বান

নিজস্ব প্রতিবেদক

জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সেবা পেতে ১০২ হটলাইনে কল করার বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করেছে কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। সোমবার (৯ নভেম্বর) সকাল ৯টায় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে এ সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. শাহাদাত হোসেন শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, অগ্নিকাণ্ড, সড়ক দুর্ঘটনা, প্রাকৃতিক দুর্যোগ ও ভূমিধসসহ যেকোনো জরুরি পরিস্থিতিতে সহায়তা পেতে ১০২ নম্বরে কল করতে হবে। তিনি শিক্ষার্থীদের নম্বরটি মনে রাখার পাশাপাশি বিপদে প্রয়োজনীয় সেবা গ্রহণে অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

এ সময় কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান, সিনিয়র শিক্ষক মুহাম্মদ হারুনুর রশীদসহ বিদ্যালয়ের শিক্ষক ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme