back to top

[the_ad id="407"]

আওয়ামী লীগের সন্ত্রাস বরদাশত করা হবে না: নাহিদ

নিজস্ব প্রতিবেদক

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চোরাগোপ্তা হামলা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে চট্টগ্রাম নগরীতে প্রতিবাদ মিছিল ও সমাবেশ করেছে পাঁচলাইশ থানা স্বেচ্ছাসেবক দল।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে নগরীর ষোলশহর ২ নম্বর গেট মোড়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ বলেন, নিষিদ্ধ সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা কোনোভাবেই বরদাশত করা হবে না। জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকতে হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme