পলিথিন ব্যাগের ব্যবহার অনেকটা কমে এসেছে। আর পলিথিন উৎপাদনের ক্ষেত্রে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তপন কুমার।
শুক্রবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর নিউমার্কেট বাজারে পলিথিন ব্যাগ নিষিদ্ধকরণের বিষয়ে সচেতনতামূলক অভিযানে এসব কথা জানান তিনি।
তপন কুমার বলেন, ‘এ পর্যন্ত সারাদেশে ১৬৬টি মনিটরিং টিম কাজ করছে; আর ৩৪৯টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ১৯ লাখ ২৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ৪০ হাজার ৬০৮ কেজির পলিথিন ব্যাগ উদ্ধার করা হয়েছে।এ ধরনের সচেতনামূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তবে পলিথিন ব্যাগ ব্যবহারের বিকল্প নিয়ে কাজ চলছে।’
