চট্টগ্রাম নগরীতে মনির আহমেদ প্রকাশ কসাই মনির নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ।
বুধবার (৪ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ওসি আবদুল করিম জানান, মঙ্গলবার (৩ ডিসেম্বর) নগরীর বাসা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিকে আজ (বুধবার) সকালে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত আওয়ামী লীগ নেতা মনির আহমেদ প্রকাশ কসাই মনির রাঙ্গুনিয়ার চান মিয়ার ছেলে। তার বিরুদ্ধে কোতোয়ালি ও রাঙ্গুনিয়া থানায় মামলা রয়েছে বলে জানা গেছে।
