back to top

[the_ad id="407"]

হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে ট্রাইব্যুনালে আবেদন

ডেস্ক রিপোর্ট

গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে প্রসিকিউশন টিম সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করে। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। বর্তমানে ভারতেই রয়েছেন তিনি। সেখান থেকে অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে নানা ধরনের মন্তব্য করে যাচ্ছেন। নেতাকর্মীদের সঙ্গে ফোনে কথা বলে সেই বক্তব্য আবার নিজেই ছড়িয়ে দিতে বলছেন। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

উল্লেখ্য, আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য-বিবৃতি সব ধরনের গণমাধ্যম ও অনলাইন প্ল্যাটফর্মে প্রচার ও প্রকাশে ২০১৫ সালের ৭ জানুয়ারি নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর ২২ আগস্ট নিষেধাজ্ঞা তুলে নেন হাইকোর্ট।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme