back to top

[the_ad id="407"]

পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

রাজনৈতিক অস্থিরতার মুখে পদত্যাগ করেছেন দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষামন্ত্রী কিম ইয়ং হিউন। বুধবার (৪ ডিসেম্বর) তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন দেশটির প্রেসিডেন্ট ইউন সুক ইওল।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে দেশটির রাষ্ট্রদূত চোই বিয়ং হিউককে নতুন প্রতিরক্ষামন্ত্রী মনোনীত করেছেন ইওল। চোই বিয়ং হিউক একজন সাবেক সেনা জেনারেল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme