back to top

[the_ad id="407"]

ভারতের মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালাচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

ভারতের মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক সেচ্ছাসেবক দিবস উপলক্ষ্যে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি ।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর কোন আঘাত আসলে দেশের সবাই ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করবে। ভারতে একের পর এক দাঙ্গা হাঙ্গামা আর সংখ্যালঘু নির্যাতন চলছে। তাই তাদের দেশেই শান্তিরক্ষী বাহিনী মোতায়েন জরুরি। দেশটির মিডিয়া বাংলাদেশে অস্থিরতা তৈরি করতে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme