চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ-সভাপতি ও ‘সুচিন্তা বাংলাদেশ’ ফাউন্ডেশনের বিভাগীয় সদস্য দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।
বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুরে নগরীর বন্দর থানাধীন মাইলের মাথা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান। তিনি বলেন, যুবলীগ নেতা দেবাশীষ পাল দেবুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আমরা পরে বিস্তারিত জানাবো।
জানা গেছে, গ্রেপ্তার দেবাশীষ পাল দেবু চট্টগ্রামের বন্দর এলাকার বাসিন্দা হরেন্দ্র বিজয় পালের ছেলে। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকেই আত্মগোপনে ছিলেন তিনি। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে।
