back to top

[the_ad id="407"]

প্রধান উপদেষ্টার সঙ্গে ইইউর ২৮ রাষ্ট্রদূতের বৈঠক ৯ ডিসেম্বর

ডেস্ক রিপোর্ট

আগামী ৯ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) ২৭ দেশের রাষ্ট্রদূত (২০ অনাবাসী রাষ্ট্রদূতসহ) ও ইইউর মিশন প্রধানসহ মোট ২৮ জন সমবেতভাবে বৈঠক করবেন।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মাদ রফিকুল ইসলাম।

তিনি বলেন, “ইউরোপীয় ইউনিয়নের সব সদস্য রাষ্ট্রের রাষ্ট্রদূত একত্রিত হয়ে সরকারপ্রধানের সঙ্গে আলোচনার উদ্যোগ এবারই প্রথম। এ বৈঠক বাংলাদেশ ও ইইউর মধ্যকার সম্পর্ককে আরও সুসংহত করবে বলে আশা করা হচ্ছে।”

মোহাম্মাদ রফিকুল ইসলাম বলেন, “আসন্ন যৌথসভায় তারা বাংলাদেশের সঙ্গে ইইউভুক্ত সদস্য দেশগুলোর পাশাপাশি ইইউর দ্বিপাক্ষিক সম্পর্কের সার্বিক পর্যালোচনা, সহযোগিতার নতুন ও সম্ভাবনাময় বিভিন্ন ক্ষেত্র, এলডিসি উত্তরণ-পরবর্তী জিএসপি প্লাস বাণিজ্য সুবিধাদি, জলবায়ু পরিবর্তন সৃষ্ট অস্তিত্ব সংকট মোকাবিলা, দ্রুত রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবায়ন, সর্বোপরি টেকসই ভবিষ্যৎ বিনির্মাণে উভয়ের অঙ্গীকার ও করণীয় সম্পর্কে আলোচনা করবেন।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme