চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানার মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক হায়দার আলী সাদ্দাম (৩১) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৭ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে চান্দগাঁও থানাধীন পশ্চিম মোহরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত হায়দার আলী সাদ্দাম হবিগঞ্জ বাহুবলী থানা এলাকার বর্তমানে হাটহাজারী ধুপফুল কলাবাগান এলাকার কদর আলীর ছেলে। তিনি চান্দগাঁও মৎস্যজীবী লীগের সাধারণ সম্পাদক বলে জানা গেছে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফতাব উদ্দিন। তিনি জানান, সাদ্দামকে চান্দগাঁও থানার একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
