back to top

[the_ad id="407"]

সংখ্যালঘুদের ওপর হামলায় ৮৮টি মামলায় ৭০ জন গ্রেপ্তার : প্রেস সচিব

ডেস্ক রিপোর্ট

গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের সঙ্গে সংশ্লিষ্ট সহিংসতার ঘটনায় ৮৮টি মামলায় ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ফরেন সার্ভিস অ্যাকাডেমিতে সমসাময়িক ইস্যু নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

প্রেস সচিব জানান, ‘‘গত ৫ আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে মাইনোরিটি রিলেটেড (সংখ্যালঘু) সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ৮৮টি মামলা হয়েছে এবং ৭০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যারা ন্যক্কারজনক এসব ঘটনায় জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেওয়া হবে না।’’

তিনি আরও বলেন, ‘‘অনেকে সংখ্যালঘু হিসেবে নয়, আওয়ামী লীগের পদধারী ছিলেন বলে হামলার শিকার হচ্ছেন। তবে যে কারণেই হোক না কেন, অপরাধ হলেই আমরা এগুলো গুরুত্বসহকারে নিচ্ছি। সংখ্যালঘুদের ওপর সহিংসতায় যারা জড়িত তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে, কাউকে ছাড় দেয়া হবে না।’’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme