চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামে মসজিদের পুকুর থেকে এক বৃদ্ধ মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বেলা ১২টার দিকে বৃদ্ধ মহিলার লাশটি ভেসে উঠতে দেখতে পান স্থানীয়রা। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা এহসান।
তিনি স্থানীয়দের বরাতে জানান, বেলা ১২টার দিকে বৃদ্ধ মহিলার লাশটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশের একটি টিম এসে লাশটি উদ্ধার করেন।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে লাশটি একটি বৃদ্ধ মহিলার। সে উপজেলার সুন্দরপুর ইউপির ইউনুস মেম্বার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
