back to top

[the_ad id="407"]

আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

বহুল সমালোচিত ও বিতর্কিত আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল কে গ্রেপ্তার করেছে বন্দর থানা পুলিশ।

রবিবার (১৫ ডিসেম্বর) ভোরে নগরীর বন্দর থানাধীন ২নং সাইট মালুম বাড়ী জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত হাজী ইকবাল নগরীর মধ্যম হালিশহর ২নং সাইট এলাকার মৃত আলী আকবরের ছেলে। তিনি নগরীর বন্দর থানা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এবং বঙ্গবন্ধু সৈনিক লীগের চট্টগ্রাম মহানগর শাখার সভাপতি ছিলেন।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান বলেন, হাজী ইকবালকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা হাজী ইকবাল চাঞ্চল্যকর যুবলীগকর্মী মহিউদ্দিন হত্যা মামলার প্রধান আসামি। এছাড়াও ২০১৭ সালের ১৫ আগস্ট চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তাজিয়া মিছিলের আদলে সমাবেশ করে ‘হায় মুজিব হায় মুজিব’ মাতম তুলেছিলেন তিনি।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme