চট্টগ্রাম নগরীর মুরাদপুরে লেগুনার ধাক্কায় খুরশিদা বেগম (৬০) নামের এক বৃদ্ধার নিহত হয়েছ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) বিকাল ৩ টায় মুরাদপুর পুলিশ বক্স সংলগ্ন রাস্তায় খুরশিদা বেগম রাস্তা পারাপারের সময় লেগুনার ধাক্কায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের মেয়ে নাহিদা আক্তার।
বিষয়টি নিশ্চিত করে নিহতের মেয়ে নাহিদা আক্তার জানান, বিকাল ৩ টায় খুরশিদা বেগম রাস্তা পার হয়ে যাচ্ছিলেন। এমন সময় ১টি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে (খুরশিদা বেগম) পুলিশ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসময় ঘাতক ট্রাক চালককে ধরে শাস্তি দেওয়ার দাবি জানান তিনি নিহতের মেয়ে নাহিদা আক্তার।
