back to top

[the_ad id="407"]

ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডে জড়িতদের ছাড় দেওয়ার অবকাশ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট

স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, “টঙ্গীতে ইজতেমা ময়দানে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনা হবে। খুনিদের ছাড় দেওয়ার অবকাশ নেই।”

বুধবার (১৮ ডিসেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে মাওলানা সাদ ও জুবায়েরপন্থিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

বিশ্ব ইজতেমার তারিখ বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “তাদের ভেতরে একটা আলোচনা হচ্ছে, সব পক্ষ এক করে; আপনারাও চাচ্ছেন, সবাই এক হোক। তারা যদি আবার আলোচনা করে একটা সমাধানে আসতে পারে, তাদের আলোচনার পর আমরা একটা সিদ্ধান্ত দেব।”

সংঘর্ষে আহতদের সুচিকিৎসা দেওয়ার জন্য কোনো ব্যবস্থা নিতে হলে সরকার তা নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মাওলানা সাদ কান্ধলভির অনুসারীদের নিয়ে প্রথমে বৈঠকে বসেন অন্তর্বর্তী সরকারের পাঁচ উপদেষ্টা। বৈঠকে স্বরাষ্ট্র উপদেষ্টা সভাপতিত্ব করেন। পরে মাওলানা জুবায়েরের অনুসারীদের সঙ্গে বৈঠক করেন উপদেষ্টারা।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme