দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (প্রতিরোধ) মো. আক্তার হোসেন দুদক প্রজাতন্ত্রের সব কর্মকর্তা-কর্মচারীর উদ্দেশ্যে বলেন, অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িত সরকারি আমলাদের ছাড় দেওয়া হবে না। কোনো বিশেষ ক্যাডার বা ব্যক্তির প্রতি কোনো ধরনের আনুকূল্য দেখানোর সুযোগ নেই।
বুধবার (১৮ ডিসেম্বর) বিকেলে তিনি এসব কথা বলেন।
মো. আক্তার হোসেন বলেন, “দুর্নীতিগ্রস্ত আমলারা রেহাই পাবেন না। টিআইবিসহ বিভিন্ন সংস্থার ভাষ্য ও গণমাধ্যমে আমলাতন্ত্রের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের নিস্পৃহতার বিষয় বিভিন্ন সময়ে আলোচনায় এসেছে। এর পরিপ্রেক্ষিতে কমিশন সিদ্ধান্ত নিয়েছে যে, আমলাতন্ত্রের বিভিন্ন সোপানের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট এবং বস্তুনিষ্ঠ অভিযোগ কমিশনে দাখিল হলে বা কমিশনের নজরে এলে এ বিষয়ে কমিশন দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”
