বঙ্গোপসাগর অঞ্চলকে সহযোগিতা ও প্রতিযোগিতার গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, “ “বঙ্গোপসাগর তার অর্থনৈতিক ও ভূ-কৌশলগত অবস্থানের কারণে আন্তর্জাতিক ও আঞ্চলিক শক্তিগুলোর আগ্রহের কেন্দ্রে পরিণত হয়েছে। তবে এই অঞ্চল যেন সংঘাতমুক্ত থেকে উন্নয়ন ও সহযোগিতার মডেল হয়ে ওঠে, সে জন্য বাংলাদেশ নিরলসভাবে কাজ করছে।”
রোববার (২২ ডিসেম্বর) বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) এবং ইনস্টিটিউট অব ডেভেলপিং ইকোনমিকস (আইডিই-জেট্রো) আয়োজিত ‘বঙ্গোপসাগর অঞ্চলে পুনরায় সংযোগ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
রোহিঙ্গা ইস্যুতে কথা বলতে গিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গারা সাত বছরের বেশি সময় ধরে বাংলাদেশে অবস্থান করছে। তাদের অধিকার ও নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করা না গেলে এই অঞ্চলে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এজন্য সকল অংশীজনের সমন্বিত সহযোগিতা প্রয়োজন।”
