back to top

[the_ad id="407"]

শেখ হাসিনাকে ফেরত পাঠাতে ভারতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠি

ডেস্ক রিপোর্ট

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়ে ভারত সরকারকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, শেখ হাসিনাকে বিচার ব্যবস্থার মুখোমুখি করতে ভারতের কাছে তাকে ফেরত চাওয়া হয়েছে। আর এ উদ্যোগ নিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। এ সংক্রান্ত বিষয়ে ইতোমধ্যে ভারত সরকারকে নোট ভারবাল দিয়েছে বাংলাদেশ।

এর আগে, সোমবার (২৩ ডিসেম্বর) সকালে রাজধানীর পিলখানায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদর দপ্তরে বিজিবি দিবস উপলক্ষে আয়োজিত পদক প্রদান অনুষ্ঠানে শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে কথা বলেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে যোগাযোগের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী তাকে ফেরানো যাবে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের দপ্তরে আসেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল ও স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সে সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে ভারতে পা‌লিয়ে যান শেখ হা‌সিনা। তি‌নি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme