back to top

[the_ad id="407"]

মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা ২৫ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম মহানগরে জিনিয়াস মেধাবৃত্তি পরীক্ষা আগামী বুধবার (২৫ ডিসেম্বর) অনুষ্ঠিত হবে। ওইদিন সকাল ও বিকাল দুই দফা পরীক্ষা চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল স্কুল এন্ড কলেজ এবং মহিলা কলেজ, চট্টগ্রাম কেন্দ্রে সম্পন্ন হবে। জিনিয়াস বাংলাদেশ ফাউন্ডেশন আয়োজিত এ পরীক্ষায় কেজি থেকে অষ্টম শ্রেণির বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

এ নিয়ে প্রস্তুতি সভা রবিবার (২২ ডিসেম্বর) মোমিন রোডে সংস্থার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সরোজ আহমেদের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জিনিয়াস উপদেষ্টামণ্ডলীর সদস্য ইতিহাস গবেষক জামাল উদ্দিন, পরীক্ষা নিয়ন্ত্রক উত্তম কুমার আচার্য্য, মিয়া এমএ করিম, বিলকিছ আকতার, সুশান্ত শীল, মুহাম্মদ রিদুয়ানুল হক, রাশেদুল আলম চৌধুরী, ইমরান বিন ইসলাম, মো. নাছিম, তানজিম আহমেদ, শাকিল আরাফাত ও মীর জুবেদ প্রমুখ।

পরীক্ষার্থীদের স্ব স্ব প্রবেশপত্রে উল্লেখিত কেন্দ্র ও সময় অনুযায়ী উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme