ইসলাম এক মহান ধর্ম
———————————
মুহাম্মদ শরীফ
ইসলাম সে ত
মহান এক ধর্ম
নাই যে ভেদাভেদ
নাই কো প্রভেদ
কর্মগুনে হওয়া যায়
শ্রেষ্ঠ আবেদ।
মহৎ কর্ম যেখানে
জড়ায় আলো
কে সাদা কে যে কালো
নাই যে তার
কোন ভেদাভেদ
নেক কর্মের গুনে
হয় যে সেথায়-
যোগ্য আবেদ।
মসজিদ থেকে ঘর
সাদা কালো ধনী দরিদ্র
নয়তো কেউ পর।।
সবার আছে সম অধিকার
ঐ আল্লাহ,র ঘরে।
ধনী দরিদ্র রাজায় প্রজায়
একই কাতারে সেখানে
নামাজ পড়ে।।
