back to top

[the_ad id="407"]

আনোয়ারায় সেনাবাহিনীর অভিযানে শীর্ষ ডাকাত আব্দুর রহিম ও তার ছেলে আটক

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় যাবতজীবন সাজাপ্রাপ্ত আসামি আব্দুর রহিম (৫৫) নামের এক শীর্ষ ডাকাতকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। এসময় তার ছেলে মো. ইমরান হোসেন (২৪)কেও আটক করা হয়।

রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টা থেকে উপজেলার বারশত ইউনিয়নের পশ্চিমচাল গ্রামে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, উপজেলার ২নং বারশত ইউনিয়নের পশ্চিমচাল ওয়ার্ডের গোয়ালপাড়া এলাকার আবু মিয়ার ছেলে আব্দুর রহিম (৫৫) ও তার পুত্র ইমরান হোসেন (২৪)।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, খুন, ডাকাতি, ছিনতাই, নারী ও শিশু নির্যাতন, মাদকসহ ৭টি মামলার আসামি আব্দুর রহিম। এরআগে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য একাধিকবার অভিযান পরিচালনা করেও তাকে আটক করতে ব্যর্থ হয়।

গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রবিবার রাতে অভিযান পরিচালনা করে বাড়ির পাশের পুকুর থেকে তাকে আটক করা হয়। এসময় তাদের হেফাজতে থাকা ২টি বন্দুক, ৮রাউন্ড দেশীয় গুলি ও চাপাতি, রামদাসহ ৭টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আইনানুগ ব্যবস্থার জন্য আটককৃতদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান সেনাবাহিনী।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনির হোসেন জানান, আটককৃত ২জনকে উদ্ধার হওয়া অস্ত্রসহ আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে, থানা থেকে তাদের আদালতে প্রেরণ করা হবে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme