ইংরেজি নববর্ষের ২০২৫ সাল উপলক্ষে দেশবাসীসহ প্রবাসীদের শুভেচ্ছা জানিয়েছেন প্রবাসী জালাল উদ্দীন জানু।
গত মঙ্গলবার (৩১ ডিসেম্বর) এক বিবৃতিতে তিনি দেশবাসীকে এ শুভেচ্ছা জানান।তিনি বলেন, খ্রিষ্টীয় নববর্ষ উপলক্ষে আমি দেশ-বিদেশের সবাইকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। কামনা করি-সবার জীবনে খ্রিষ্টীয় নববর্ষ অনাবিল আনন্দ, সুখ, স্বাচ্ছন্দ্য, শান্তি ও কল্যাণ বয়ে আনুক।
ইংরেজি শুভ নববর্ষ-২০২৫
নতুন বছরে আশাবাদ ব্যক্ত করে বিবৃতিতে তিনি বলেন, নতুন বছরে আমরা দেশের সামগ্রিক রূপান্তরের একটি পর্বে উপনীত হতে পারবো বলে আশা রাখি।
২৩৪ অর্থাৎ অতীতের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আসুন আমরা দেশ ও সমাজে সাম্য, মানবিক মর্যাদা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে একযোগে কাজ করি।
তিনি আরো বলেন,আমরা ২০২৫ সালে সবাই সবার প্রতিবেশীর দিকে খেয়াল রাখলে আস্তে আস্তে উন্নয়ন ও অভাব মোচন হবে এলাকার।এভাবে গড়ে উঠবে সুন্দর একটি সমাজ।সুন্দর একটি দেশ ফিরে পাওয়ার জন্য বাংলাদেশের সংগ্রামী মানুষ হয়ে অগ্রণী ভূমিকা পালনের জন্য সবার মত আমিও সবার প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।
