চট্টগ্রামের রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরী (৪৪) কে গ্রেপ্তার করে করেছে র্যাব-৭।
বুধবার (১ জানুয়ারি) রাতে খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি আজিজুল ইসলাম রাঙ্গুনিয়ার ইসলামপুর এলাকার গোলাম আকবর চৌধুরী ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রাঙ্গুনিয়া থানার ওসি সাব্বির মোহাম্মদ সেলিম জানান, তার বিরুদ্ধে মারামারিসহ হত্যা মামলায় পরোয়ানা ছিলো। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ বিষিয়ে র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি রাঙ্গুনিয়া থানার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আজিজুল ইসলাম চৌধুরী খুলশী থানাধীন নাসিরাবাদ এলাকায় অবস্থান করছে। পরে অভিযান চালিয়ে বুধবার রাতে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।
আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ১০ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে সে আত্মগোপনে ছিল।পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙ্গুনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান আর এম মোজাফফর হোসেন।
