চট্টগ্রামের চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে মোটরসাইকেল চোরচক্রের সক্রিয় সদস্য নুর উদ্দিন রিফাত (২৪) কে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। এসময় তার হেফাজতে থাকা ১ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল ৮টার দিকে চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ মোঃ আফতাব উদ্দিন এর নেতৃত্বে চকবাজার থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত রিফাত নগরের বাকলিয়া থানার রাহাত্তারপুল এলাকার নুরুল ইসলামের ছেলে।
থানা সূত্রে জানা যায়, চান্দগাঁও থানায় মোটরসাইকেল চুরির ঘটনায় মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে রাহাত্তারপুল এলাকা থেকে চোরাই হওয়া মোটরসাইকেল (চট্টমেট্টো-হ-১৮-৪১৫১) সহ আসামি নুর উদ্দিন রিফাত (২৪) কে গ্রেপ্তার করা হয়। আইনগত ব্যবস্থার জন্য তাকে আদালতে তোলা হয়েছে।
