back to top

[the_ad id="407"]

‘ভারত অনুমতি দিলে তদন্ত কমিশন সেখানে গিয়ে হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে’

ডেস্ক রিপোর্ট

‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’ এর সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান বলেন, ‘‘ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।’’

সোমবার (৬ জানুয়ারি) দুপুরে রাজধানীর রাওয়া ক্লাবে বিডিআর হত্যাকাণ্ডের শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

ফজলুর রহমান আরো বলেন, ‘‘দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে।’’

তিনি বলেন, ‘‘বিডিআর হত্যাকাণ্ডে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন নিরপেক্ষ থাকবে, নিরপেক্ষ থেকেই সবার সহযোগিতা নিয়ে তদন্ত কাজ চালানো হবে। বিগত ১৬ বছরে বিডিআর হত্যাকাণ্ডের বহু প্রমাণ নষ্ট হয়ে গেছে। এখন যা হওয়ার তা খোলামেলাভাবে হবে।’’

তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার চেষ্টা করা হবে জানিয়ে তিনি বলেন, ‘‘সময় বাড়ানোর কোনো ইচ্ছা নেই। তবে প্রয়োজন হলে সময় বাড়ানোর আবেদন করা হবে। কমিশন চায়, সবাই যেন ন্যায়বিচার পায়।’’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme