back to top

[the_ad id="407"]

চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে ধর্ষণ মামলার পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে র‍্যাব -৭।

বুধবার (৮জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র‍্যাব -৭।

গ্রেপ্তারকৃত আসামি মোহাম্মদ হোসেন মধু (৪০) নগরীর চান্দগাঁও থানাধীন বাহির সিগন্যাল এলাকার মোহাম্মদ মান্নানের ছেলে। তাঁর বিরুদ্ধে ৫ সেপ্টেম্বর ২০২৪ সালে নারী শিশু ধর্ষণ নির্যাতন দমন আইনের ৯ (১) ধারায় মামলা হয়।

র‍্যাব জানায়, মামলা দায়ের হওয়ার পর থেকে আসামি পালিয়ে ছিলেন। গতকাল গোপন সংবাদের ভিত্তিতে তাঁর অবস্থান ও পরিচয় নিশ্চিত হয়ে অভিযান চালিয়ে গ্রেপ্তার করে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme