back to top

[the_ad id="407"]

খুলশীতে রিকশা চালকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের নগরীর খুলশী এলাকা থেকে আবদুর রহিম বাবুল (৫২) নামের এক ব্যক্তির মুখে স্কচটেপ প্যাঁচানো ও হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১২ জানুয়ারি) সকাল ৮টার দিকে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে পাহাড়তলী ওয়ার্কসপ গেট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। এদিন বিকালে বাবুলের পরিবার খুলশী থানায় এসে লাশ শনাক্ত করে।

পরিচয় সনাক্তের বিষয়টি নিশ্চিত করে এ ঘটনার তদন্ত কর্মকর্তা ও খুলশী থানার এসআই মো. বেলাল বলেন, কি কারণে তাঁকে হত্যা করা হয়েছে এখনো জানা যায়নি। ঘটনাটি গুরুত্বসহকারে দেখার পাশাপাশি বাবুলের রিকশাটিও খুঁজে বের করার চেষ্টা করা হচ্ছে। অবশ্যই অপরাধীরা গ্রেপ্তার হবে।

নিহত আবদুর রহিম বাবুল চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাঁনপুর গ্রামের মৃত বাঁচা মিয়ার ছেলে। সে পেশায় রিকশা চালক।

পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, নিহত বাবুল পরিবার নিয়ে শহরে থাকতো। তার স্ত্রীর চট্টগ্রাম শহরে একটি টেইলার্স রয়েছে। সেটির পাশাপাশি বাবুল শহরে রিকশা চালাতো। কিন্তু কাল রাতে রিকশা নিয়ে বের হয়ে লাশ হন বাবুল।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme