back to top

[the_ad id="407"]

৪ সংস্কার কমিশনের প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর

ডেস্ক রিপোর্ট

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে সংবিধান, নির্বাচন, পুলিশ প্রশাসন এবং দুর্নীতি দমন বিষয়ক চার সংস্কার কমিশন।

বুধবার (১৫ জানুয়ারি) সকালে চার সংস্কার কমিশনের প্রধান তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এসব প্রতিবেদন জমা দেন।

পরে প্রধান উপদেষ্টার সঙ্গে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক ড. আলী রিয়াজ, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার, পুলিশ প্রশাসন সংস্কার কমিশনের প্রধান সরফরাজ হোসেন এবং দুর্নীতি দমন কমিশনের প্রধান ড. ইফতেখারুজ্জামান বৈঠক করেন বলে জানা গেছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme