back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে শীতের প্রকোপ : দুই মাসে ২৩ শিশুর মৃত্যু

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়িতে জানুয়ারি মাসের শুরুতেই নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শীতজনিতসহ অন্যান্য রোগে মারা গেছে আরো ৬ শিশু। এরআগে ডিসেম্বরে খাগড়াছড়িতে ১৪ শিশু প্রাণ হারিয়েছে।

খাগড়াছড়ি সিভিল সার্জন অফিস থেকে এ তথ্য জানা গেছে।

সিভিল সার্জন অফিস জানায়, খাগড়াছড়িতে ডিসেম্বরে নিউমোনিয়া, এআরআই (অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন), ব্রঙ্কাইটিস ধরনের রোগে হাসপাতালে অনেক শিশু এসেছে। ডিসেম্বরে শীতজনিত নানা রোগে খাগড়াছড়িতে ১৪ জন শিশু মারা গেছে। যাদের বেশির ভাগই শিশু। জানুয়ারিতেও অনেক রোগী ভর্তি হয়েছে, এর মধ্যে শিশু রোগী বেশি। এ মাসে শীতজনিত রোগে ৯ জন শিশু মারা গেছে। তারমধ্যে নিউমোনিয়ায় মারা গেছে ৩ জন। আগামীতে আরো শীত বাড়তে পারে, তাই শিশুদের যাতে ঠান্ডা না লাগে সে বিষয়ে অভিভাবকদের সর্তক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

খাগড়াছড়িতে শীতের প্রকোপ কিছুটা কম থাকলেও তুলনামূলক রোগীর সংখ্যা বেশি। রবিবার জেলা সদর আধুনিক হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ১৬০ জন। এদের মধ্যে অধিকাংশই নিউমোনিয়া, সর্দি-কাশিসহ শীতজনিত বিভিন্ন রোগে আক্রান্ত।

খাগড়াছড়ি সদর হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. রিপল বাপ্পি চাকমা বলেন, “২৫০ শয্যার খাগড়াছড়ি হাসপাতালে গত মাসে (ডিসেম্বর) এখানে শীতজনিত রোগে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিল ২০৩ জন রোগী। এ সকল রোগীর মধ্যে সর্দি-কাশি, নিউমোনিয়া, ডায়রিয়াসহ অন্যান্য রোগীও ছিল। ডিসেম্বর মাসে সেসব রোগীর ১৪ জনই মারা গেছে। এর মধ্যে ৪ জন ছিলেন নিউমোনিয়ায় আক্রান্ত।”

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme