back to top

[the_ad id="407"]

খাগড়াছড়িতে বাবাকে পিটিয়ে হত্যা : ছেলে গ্রেপ্তার

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির মানিকছড়িতে বাবাকে পিটিয়ে হত্যার ঘটনায়ে ছেলে খোকন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে পৃুলিশ সুপারের কার্যালয় থেকে সংবাদ মাধ্যমে প্রেরিত এক প্রেস বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, বাবাকে পিটিয়ে আহত করার পর সোমবার রাতে প্রথমে মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুর্ঘটনায় আহত বলে ভর্তি করা হয়। বিষয়টি জানাজানি হওয়ায় চট্টগ্রামের থানা পুলিশের সহায়তায় মানিকছড়ি থানার পুলিশ অভিযুক্ত খোকন মজুমদারকে ঐদিন রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ এলাকা থেকে গ্রেপ্তার করে।

মানিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, এই ঘটনায় নিহতের স্ত্রী রিনা মজুমদার খোকন মজুমদারকে বাদী হয়ে মানিকছড়ি থানায় মামলা দায়ের করেছে । ইতোমধ্যে গ্রেপ্তারকৃত আসামী খোকন মজুমদার বাবাকে পিটিয়ে হত্যার দায় শিকার করেছে।হত্যায় ব্যবহৃত লোহার রড বাড়ির পার্শবর্তী বাঁশ ঝাড় থেকে উদ্ধার করা হয়।

প্রসঙ্গত, সোমবার গভীর রাতে মানিকছড়ির মূয়রখীল এলাকায় ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে। বাবা ও ছেলের মধ্যে বিরোধের জেরে ছেলের আঘাতে বাবার মৃত্যু হয়েছে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme