back to top

[the_ad id="407"]

ব্রিটিশ দম্পতির হারানো ব্যাগ ফেরত দিল কোতোয়ালী পুলিশ

নিজস্ব প্রতিবেদক

সিএনজিচালিত অটোরিকশায় ভুলবশত একটি হাতব্যাগ ফেলে রেখে ব্যাংকে ঢুকেছিলেন ব্রিটিশ দম্পতি। ওই ব্যাগে ছিল ২টি ব্রিটিশ পাসপোর্ট, নগদ ৩ লাখ টাকা ও ব্যাংকের ১টি চেক বই, মোবাইল সেটসহ অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্র।

বিষয়টি থানায় জানানো হলে মাত্র আট ঘণ্টার চেষ্টায় অভিযান চালিয়ে সেই হাতব্যাগ উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে বাকলিয়া থানা এলাকা থেকে হাতব্যাগটি উদ্ধার করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম।

জানা যায়, মঙ্গলবার সকাল ১১টার দিকে নগরের জুবিলী রোড টাওয়ার ইন হোটেল থেকে সিএনজিচালিত অটোরিকশা নিয়ে লাভ লেইন ইস্টার্ন ব্যাংকের সামনে নেমে যাওয়ার পর হাতব্যাগটি নিতে ভুলে যান ওই দুই ব্রিটিশ নাগরিক। ভুলবশত হাতব্যাগটি সিএনজি অটোরিকশায় রেখে ব্যাংকে প্রবেশ করেন দুই ব্রিটিশ নাগরিক।

পরে তারা সেই অটোরিকশা খুঁজে না পেয়ে কোতোয়ালী থানা, জেলা প্রশাসক ও ব্রিটিশ হাইকমিশনসহ বিভিন্ন দপ্তরে বিষয়টি অবহিত করেন।

এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম বলেন, ‘ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পুলিশ সিএনজি অটোরিকশাটি শনাক্ত করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় এদিন রাত ৮টায় বাকলিয়া থানা এলাকা থেকে হারিয়ে যাওয়া হাতব্যাগ উদ্ধার করা হয়।’

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme