back to top

[the_ad id="407"]

দশম গ্রেডের দাবি নিয়ে রাজপথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

ডেস্ক রিপোর্ট

রাজপথে নেমেছেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা। তাদের দাবি একটাই-‌‘পে-স্কেলের দশম গ্রেডে অন্তর্ভুক্তি।’ এই দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছেন প্রাথমিকের শিক্ষকরা।

শুক্রবার (২৪ জানুয়ারি) ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়ে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হন প্রাথমিকের শিক্ষকরা। হাজার হাজার শিক্ষককে সেখানে দেখা যায়। বিশেষ করে ঢাকা ও আশপাশের জেলার শিক্ষকরাই সমাবেশ ভরে তোলেন।

সমাবেশে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের বক্তব্যে সরকারের কাছে একই দাবি রাখেন। তারা চান পে-স্কেলের দশম গ্রেডে উন্নীতি করা হোক তাদের চাকরি।

সমাবেশে সংহতি জানিয়ে শিক্ষকদের সঙ্গে যোগ দেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। তিনিও তার বক্তব্যে প্রাথমিকের শিক্ষকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার কথা বলেন।

এ সময় স্লোগানে স্লোগানে শহীদ মিনার এলাকা মুখর করে তোলেন শিক্ষকরা।

তৃতীয় শ্রেণির সরকারি কর্মচারী হিসেবে জাতি গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাথমিকের শিক্ষকদের ওপর। এই পরিহাস থেকে তারা পরিত্রাণ চান। মিছিলের স্লোগানে উঠে আসে সেই দাবি।

এই দাবি নিয়ে প্রধান উপদেষ্টার যমুনার কার্যালয়ে যাওয়ার পথে তাদের শাহবাগে আটকে দেয় পুলিশ। সেখানে পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা হচ্ছে শিক্ষকদের।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme