সড়কে বিভিন্ন অনিয়ম রোধে প্রতিনিয়ত কাজ করছে চট্টগ্রাম বিআরটিএ।এরই ধারাবাহিকতায় ২৫ জানুয়ারি (শনিবার) সকাল ১১টায় গণসচেতনতামুলক চট্টগ্রামের জিইসি মোড়ে বিভিন্ন প্লে কার্ড,স্টিকার,লিফলেট বিতড়ণ করেছে চট্টগ্রাম বিআরটিএ।আর যেন সড়কে প্রানহানি না ঘটে এজন্য সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ-বিআরটিএ।

এ কার্যক্রমে উপস্থিত ছিলেন বিআরটিএ চট্টগ্রাম বিভাগের অন্তর্গত আদালত-১২ এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব খোন্দকার মাহমুদুল হাসান । আরো উপস্থিত ছিলেন বিআরটিএ, চট্ট মেট্রো-১, ২ ও জেলা সার্কেলের বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারী ।
বিআরটিএ”র কর্মকর্তারা বলেন,সড়ক নিরাপদ করতে হলে সচেতনতা কর্মসূচি গুরুত্বপূর্ণ। পথচারী,গাড়ি চালকসহ সবাইকেই সড়কে চলাচলের আইন-কানুন মেনে চলতে হবে। শুধু চালকরা সচেতন হলে হবেনা,পথচারী ও জনগণেরও ট্রাফিক আইন, সড়কের নিয়ম-কানুন জানা উচিত। এজন্য বিআরটিএ নিয়মিত এই সচেতনতামূলক কর্মসূচি পালন করে আসছে।
