বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লোহাগাড়া উপজেলার হাসপাতাল সেক্টরের দ্বি-বার্ষিক সম্মেলন ফেডারেশনের লোহাগাড়া শহর অফিসে অনুষ্ঠিত হয়।
শনিবার ( ২৫ জানুয়ারি ) রাতে উপজেলা সদর ইউনিয়নের একটি হল রুমে অনুষ্ঠিত সন্মেলনে শাহ পরান কে সভাপতি ও ডি.এম মারুফ হাসান কে সেক্রেটারি করে ২০২৫/২৫ সেশনের কমিটি গঠিত হয়।
মাওলানা আরফাফ হোসাইন এর সঞ্চালনায় অনুষ্টানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন দক্ষিণ জেলার দপ্তর সম্পাদক আ.ন.ম শোয়াইব, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সেক্রেটারি মনির আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা মহি উদ্দীন, উপজেলা সহ সভাপতি মুহাম্মদ আব্দুল্লাহ, তত্ত্বাবধায়ক মাওলানা সামি উদ্দীন সহ অন্যান্যরা।
