back to top

[the_ad id="407"]

হত্যা মামলার পলাতক আসামি বাকলিয়ায় গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পটিয়ায় দুই সন্তানের জননী শিউলি বেগমকে হত্যার ঘটনার মামলার পলাতক আসামি মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া (৫২)- কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (২৫ জানুয়ারি) রাত সাড়ে আটটার দিকে বাকলিয়া থানাধীন কল্পলোক আবাসিক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার (২৬ জানুয়ারি) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব-০৭।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেপ্তার আসামি মুন্সি মিয়াকে পটিয়া থানায় হস্তান্তর করা হয় বলে র‍্যাব জানায়।

উল্লেখ্য, গত ১৫ ডিসেম্বর বিকেলে জঙ্গলখাইন এলাকায় ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে নিহত নারীর ছেলের সঙ্গে প্রতিবেশী তরুণের ঝগড়া হয়। এর জের ধরে ঘরে ঢুকে শিউলী বেগমকে ছুরিকাঘাত করেন মামলার আসামিরা।

তখন শিউলী বেগমকে রক্তাক্ত অবস্থায় পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত ভিকটিমের স্বামী বাদী হয়ে চট্টগ্রামের পটিয়া থানায় সাত জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। যার মামলা নং -২১। মুন্সি মিয়া এ মামলার এজাহারনামীয় চার নম্বর আসামি।

গ্রেপ্তারকৃত মাহমুদুল হক প্রকাশ মুন্সি মিয়া পটিয়া জঙ্গলখাইন এলাকার মোহাম্মদ আব্দুল হকের ছেলে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme