কে আপন কে পর
—-মুহাম্মদ শরীফ
স্বার্থের দুনিয়ায়
সবায় নিজের স্বার্থ খোঁজে
অন্যের দুঃখ কয়জনবা বুঝে!!
সবায় নিজ নিজ স্বার্থের পাগল-
আপন স্বার্থের তরে
জবাই দেওয়া হয়
অন্যের ছাগল!!!
মাঝে মাঝে স্বার্থের তরে
দেখা যায় মেকি মেকি ভালোবাসা
নিজ স্বার্থে করা হয় অন্যের সর্বনাশা।
স্বার্থপর এই দুনিয়ায়
সবাই স্বার্থপর
দুঃসময়ে বুঝা যায়–
কে বা আপন কে বা পর।!
