বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও মুনাজাত করেছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব)
গত ২৮ জানুয়ারি ২০২৫, মঙ্গলবার সন্ধ্যা ৬ টায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ডিইএব) ঢাকা জেলার নবগঠিত কমিটির উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী, বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও শারীরিক সুস্থতা কামনায় এক বিশেষ দোয়া মাহফিল ও নব গঠিত কমিটির পরিচিতি সভার এ আয়োজন করা হয়।
ডিইএব এর ঢাকা জেলা নবগঠিত কমিটির আহ্বায়ক প্রকৌশলী মোঃ শাহাদাত জামিল চৌধুরী লিন্টন এর সভাপতিত্বে এবং সদস্য সচিব প্রকৌশলী মোঃ আবু হানিফের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনীয়ার্স, বাংলাদেশ আইডিইবি’র অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সম্মানিত আহ্বায়ক, ডিইএব এর প্রধান উপদেষ্টা প্রকৌশলী মোঃ কবীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিইএব কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী ইবনে ফজল সাইফুজ্জামান সান্টু, আইডিইবি অন্তর্বর্তীকালীন কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব ও ডিইএব এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব প্রকৌশলী কাজী সাখাওয়াত হোসেনসহ ডিইএব এর কেন্দ্রীয় এবং বিভিন্ন জেলা কমিটি ও বিভিন্ন সার্ভিস এসোসিয়েশন কমিটির নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে জান্নাতবাসী করার জন্য,দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় ও অতি সত্তর সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সকল বাধা অতিক্রম করে দ্রুত আমাদের সকলের কাছে ফিরে এসে আমাদের সঠিক নেতৃত্ব দিতে পারেন তার জন্য সকলে দোয়া করেন। পাশাপাশি ডিইএব নেতৃবৃন্দ কোন ষড়যন্ত্রের শিকার না হয়ে ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী আদর্শে উজ্জীবিত থেকে শহীদ জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ বিনির্মাণে ডিপ্লোমা প্রকৌশলীবৃন্দ যেন ভূমিকা রাখতে পারে সেই আশাবাদ ব্যক্ত করেন।
উক্ত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিইএব কেনিক সহ-সভাপতি প্রকৌশলী আবেদুর রহমান,সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম কিবরিয়া রুবেল,সহ সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী মিরাজ হোসেন, ডিইএব ঢাকা জেলা কমিটির নবনির্বাচিত আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রকৌশলী মোঃ পারভেজ মোশাররফ রাঢ়ী, সিনিয়র যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী মোঃ তুহিনুজ্জামান তুহিন, সদস্য (সাংগঠনিক) প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলমসহ সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হয়েছে।
