back to top

[the_ad id="407"]

ঘন কুয়াশায় ঢাকায় নামতে না পেরে ৩টি ফ্লাইট গেল কলকাতা

নিজস্ব প্রতিবেদক

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ঘন কুয়াশার কারণে মধ্যরাত থেকে সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৯টা পর্যন্ত ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছে। স্পষ্টভাবে রানওয়ে না দেখতে পেরে ৬টি ফ্লাইট অবতরণ করতে পারেনি বিমানবন্দরে। এর মধ্যে ৩টি ফ্লাইট সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ও ওপর ৩টি কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে অবতরণ করে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, কুয়াশার কারণে মধ্যরাত ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এসময় অনেক ফ্লাইট নির্ধারিত সময়ে উড্ডয়ন ও অবতরণ করতে পারেনি। কুয়েত সিটি ও মাস্কাট থেকে আসা কুয়েত এয়ারওয়েজ এবং সালাম এয়ারের ফ্লাইটগুলো কলকাতায় অবতরণ করে এবং পরে সকাল ৯টার পর ঢাকা ফিরে আসে।

বিমানবন্দর নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ কামরুল ইসলাম জানিয়েছেন, ফ্লাইট চলাচল এখন স্বাভাবিক রয়েছে। তবে একসঙ্গে অনেক ফ্লাইটের আসা-যাওয়ার কারণে রানওয়েতে কিছুটা ট্রাফিকের সৃষ্টি হয়েছে।

এদিকে ঘন কুয়াশার মধ্যরাত থেকে সকাল ৯টা পর্যন্ত প্রায় ১৬টি ফ্লাইট নির্ধারিত সময়ে ঢাকায় অবতরণ করতে পারেনি। তাদের মধ্যে রয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুবাই, মাস্কাট, রোম, জেদ্দা ফ্লাইট, এমিরেটস এয়ারলাইন্সের দুবাই, গাল্ফ এয়ারের বাহরাইন, ইউএস-বাংলা এয়ারলাইন্সের দুবাই, দোহা, শারজাহ, জেদ্দা, সিঙ্গাপুর, ড্রুক এয়ারের পারো থেকে আসাসহ আরও বেশ কয়েকটি রুটের ফ্লাইট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, জানুয়ারির শুরু থেকে দেশে ঘন কুয়াশার প্রবণতা বাড়ছে এবং কুয়াশার কারণে বিমান চলাচল ব্যহত হতে পারে।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme