back to top

[the_ad id="407"]

নাশকতার দায়ে কর্ণফুলীতে যুবলীগ নেতা গ্রেপ্তার

কর্ণফুলী প্রতিনিধি

চট্টগ্রামের কর্ণফুলীতে মো: শহিদুল ইসলাম (৩২) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে আটটার দিকে উপজেলার শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ডের তার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নাশকতার অভিযোগে নগরীর চাদগাঁও থানার একটি মামলায় শহীদুল ইসলাম নামে এক আসামিকে গ্রেপ্তার করে চাদগাঁও থানায় সোর্পদ করা হয়।

গ্রেপ্তারকৃত শহিদুল ইসলাম শিকলবাহা ৫ নম্বর ওয়ার্ড এলাকার মরিচ বেপারীর বাড়ীর মো: সিরাজের ছেলে। সে শিকলবাহা ইউনিয়ন যুবলীগের সংগঠক ছিলেন বলে জানা যায়।

সর্বশেষ

আরও খবর >

- Advertisement -Newspaper WordPress Theme