ছাত্র আন্দোলনে নাশকতার দায়ে চট্টগ্রামের কর্ণফুলীতে শফি আলম (৪০) নামে এক আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার ইয়াছিন চেয়ারম্যানের বাড়ি এলাকার শফি আলমের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত শফি আলম চরপাথরঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদকের দায়িত্বে রয়েছেন। তিনি ইয়াছিন চেয়ারম্যান বাড়ির মৃত আব্দুস ছবুরের ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, শফি আলমের বিরুদ্ধে ছাত্র আন্দোলনে নাশকতা অভিযোগ রয়েছে। তাকে নগরীর চান্দগাঁও থানায় সোর্পদ করা হয়েছে।
