চট্টগ্রাম নগরীতে জেলা আওয়ামী লীগ নেতা মোঃ আবদুর রহিমকে গ্রেপ্তার করেছে খুলশী থানা পুলিশ।
বৃহস্পতিবার (৬ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ওসি মুজিবুর রহমান। গত ৪ ফেব্রুয়ারি নগরীর খুলশী এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ আবদুল রহিম দক্ষিণ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন। এছাড়া চট্টগ্রাম চন্দনাইশের ৪নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন।
পুলিশ জানায়, তাকে পাঁচলাইশ থানার একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
